মালদা

শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তারদের উদ্যোগে এই প্রথমবার মালদায় শুরু হতে চলেছে চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার

শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তারদের উদ্যোগে এদিন শহরের একটি বেসরকারি হোটেলে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। যার মুল উদ্দেশে ছিল প্রতিবন্দি ও ভারসাম্যহীন শিশুদের চিকিৎসার সুব্যবস্থা কীভাবে করা যায় তা নিয়ে।  এই প্রথম বার মালদা শহরে তৈরি হতে চলেছে এই চিকিৎসা সেন্টার। জন্মের পর অনেক শিশু এই রোগে ভুক্তভুগি। যার ফলে সমস্যায় পরতে হয় ওই শিশু থেকে শুরু করে শিশুর পরিবার সকলকেই। তাই মালদাতে ' চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার ' করা হচ্ছে ওই সমস্ত শিশুদের জন্য। অনেক পরিবার এমন আছে যারা এই বিষয় গুলি বুঝতে পারে না এবং তার ফলে শিশুদের ঠিকমতো চিকিৎসাও হয় না।  উদ্যোগতারা জানান, এই প্রথম বার মালদায় এই সেন্টারটি তৈরি হতে চলেছে মালদানার্সিংহোমে।তাদেরকে বিভিন্ন ভাবে সাহায্য করছেন এবং ট্রেনিং দিচ্ছেন রায়গঞ্জ শিশু মঙ্গল। মালদা নার্সিংহোমের সাথে যারা যুক্ত তারাও ট্রেনিং পাচ্ছেন। খুব শীঘ্রই পরিষেবা পাবে তারা।